বিকাশে মোবাইল ফোন রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাক
আগামী ৭ জুন পর্যন্ত এই অফার চলবে
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা এই চার ঘণ্টায় বিকাশ থেকে মোবাইল রিচার্জে মিলবে ক্যাশব্যাক। প্রতি মিনিটে যেকোনো নাম্বারে ২০ টাকা রিচার্জে প্রথম ৬০ জন রিচার্জকারী পাবেন ১০ টাকা ক্যাশব্যাক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, ১ জুন থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৭ জুন পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সপ্তাহজুড়ে চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন ১৪ হাজার ৪০০ জন করে মোট এক লাখেরও বেশি গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যেকোনো নাম্বারে ২০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।
