২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গিফা অ্যাওয়ার্ডস’ পেল ইসলামী ব্যাংক

সেনেগালের ডাকারে সম্প্রতি গিফা এর ১৩তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 11:02 PM

Updated : 22 Oct 2023, 11:02 PM

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৩ এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৩’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সেনেগালের ডাকারে সম্প্রতি গিফা এর ১৩তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকটিকে এ স্বীকৃতি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন বলে জানিয়েছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গিফা অ্যাওয়ার্ড’ বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। বিশেষ অবদানের জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়।