০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাজধানীর বসুন্ধরায় সিটি ব্যাংকের নতুন শাখা

বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

রাজধানীর বসুন্ধরায় সিটি ব্যাংকের নতুন শাখা

বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন শাখা খুলেছে সিটি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 05:14 PM

Updated : 22 Dec 2022, 05:14 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সিটি ব্যাংকের একটি নতুন শাখা চালু করা হয়েছে।

বুধবার ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটি ব্যাংক।

উদ্বোধনকালে আজিজ আল কায়সার বলেন, “ঢাকা শহরের সবখানে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সিটি ব্যাংকের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকায় এই নতুন শাখাটির খোলা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক ৩৯ বছর ধরে গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতার নতুন এ শাখার মাধ্যমেও তারা গ্রাহকদের রিটেইল লোন, ডিপোজিট, কার্ড, ইসলামিক ব্যাংকিং, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা প্রদান করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা।