১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেড হাসপাতালে বিকাশে অর্থ পরিশোধে ক্যাশব্যাক, ছাড়

মেডিক্স থেকে নেওয়া স্বাস্থ্য সেবাতেও মিলবে একই সুবিধা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 07:48 PM

Updated : 20 Dec 2023, 07:48 PM

বেসরকারি ইউনাইটেড হাসপাতালের বাসাবাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালটির সহপ্রতিষ্ঠান মেডিক্স এ বিভিন্ন স্বাস্থ্য সেবায় অর্থ পরিশোধে তাৎক্ষণিক ক্যাশব্যাক ও ছাড় দেবে বিকাশ।

বুধবার মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট করার মাধ্যমে এসব অফার নিতে পারবেন গ্রাহকরা।

এতে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের বাসা থেকে নমুনা সংগ্রহের সেবায় ন্যূনতম এক হাজার টাকা পরিশোধে চারশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অপরদিকে মেডিক্স এর প্যাথলজি টেস্টে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং রেডিওলজি ও ইমেজিং টেস্টে ১০% ছাড় সুবিধা দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সুবিধা গ্রহণ করতে গ্রাহককে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করতে হবে। অফারটি ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে।”