০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পূজার কেনাকাটায় বিকাশে ছাড়

পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, রেস্টুরেন্ট, টিকিট কাটা ও হোটেল বুকিংয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা মিলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 09:56 PM

Updated : 05 Oct 2026, 09:56 PM

দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৪০ হাজারের বেশি আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় ৮ হাজার টাকার বেশি ক্যাশব্যাক ও ছাড় দিচ্ছে মোবাইল আর্থিক সেবা কোম্পানি বিকাশ।

পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, রেস্টুরেন্ট, টিকিট কাটা ও হোটেল বুকিংয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা মিলবে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূজার কেনাকাটায় স্বপ্ন, মীনা বাজার, ইউনিমার্ট, আগোরাসহ বিভিন্ন সুপারস্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে পেমেন্ট করলে ছাড় বা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া আড়ং, ইনফিনিটি, লুবনান, সেইলরসহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড থেকে পূজার কেনাকাটায়ও নির্দিষ্ট কোড ব্যবহার করে এ সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।”

পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে খাবার বিল পরিশোধ, ফার্নিচার বা ইলেকট্রনিকস পণ্য কেনাকাটা, পাঁচ দিনের ছুটিতে বাস ও ফ্লাইটের টিকিট কাটা এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও বিকাশে পেমেন্ট করলে ছাড় পাওয়া যাবে।

এছাড়া আইইএলটিএস কোর্স ফি এবং হেলথ চেকআপেও ক্যাশব্যাক ও ডিসকাউন্ট মিলছে। বিকাশের ওয়েবসাইট ও অ্যাপের নির্দিষ্ট লিংকে গিয়ে এসব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।