২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় ডোমিনোজ পিৎজার ১৭তম শাখা

প্লে-স্টোর থেকে ‘ডোমিনোজ পিৎজা বাংলাদেশ’ অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসে ডোমিনোজের সেবা পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 10:53 PM

Updated : 06 Apr 2023, 10:53 PM

ডাইন-ইন, ডেলিভারি ও টেইকঅ্যাওয়ে সেবার সুবিধা রেখে ঢাকার বাড্ডা ১৭তম আউটলেট চালু করেছে ডোমিনোজ পিৎজা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, গত ৬ মার্চ উদ্বোধন করা এই শাখায় পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক, ডেজার্ট ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাচ্ছে, যা ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি করা হচ্ছে।

শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেছেন, “গত ৪ বছর ধরে ডোমিনোজ পিৎজা বাংলাদেশের দ্রুততম বর্ধমান খাবারের ব্র্যান্ড হয়ে এসেছে। এই নতুন স্টোরটি থেকে অর্ডার করার ৩০ মিনিটের মধ্যেই বাড্ডা এলাকায় ডোমিনোজ পিৎজা সরবরাহ করা হবে।”

প্লে স্টোর থেকে ‘ডোমিনোজ পিৎজা বাংলাদেশ’ অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসে ডোমিনোজের সেবা পাওয়া যাবে। এছাড়াও ডোমিনোজের ওয়েবসাইট m.dominos.com.bd বা ১৬৬৫৬ নম্বরে কল করেও খাবার অর্ডার করা যাবে।

এ সময় ডোমিনোজ বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আরও উপস্থিত ছিলো আপন ফাউন্ডেশন- এর ছাত্র-ছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।

বাড্ডা শাখা ছাড়া বর্তমানে ঢাকায় ডোমিনোজ পিৎজার আরও ১৬টি আউটলেট রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।