শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচি পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচি পালন করা হয় বলে ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
