১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রোজায় টুকরো তরমুজ মিলবে ‘স্বপ্নে’

এর আগে ২৫০ গ্রাম গরুর মাংসও বিক্রি শুরু করে ‘স্বপ্ন’।

রোজায় টুকরো তরমুজ মিলবে ‘স্বপ্নে’

ঢাকার ওয়াইজঘাটের পাইকারি ফলের আড়তে বিক্রির অপেক্ষায় গ্রীষ্মের ফল তরমুজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 06:09 PM

Updated : 22 Mar 2023, 06:09 PM

এই রোজায় টুকরো তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রেতাদের এখন থেকে স্বপ্ন’র সব আউটলেটে কোয়ার্টার, হাফ ও ফুল এই তিন সাইজে তরমুজ কিনতে পারবেন গ্রাহকরা।

স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, “সকলের সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরা করে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।

“যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসেবে পণ্য বিক্রি করে থাকি, তাই যার যতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী গ্রাম হিসেবে তরমুজ ক্রেতারা কিনতে পারবেন। এর ফলে ৫০-৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন স্বপ্ন থেকে কিনতে পারবেন।”

এর আগে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংসও বিক্রি শুরু করে ‘স্বপ্ন’।