‘ক্লিক ফ্যান’ এর উদ্যোগ, এতিমখানা-মাদ্রাসা বিনামূল্যে পাবে পাখা
আবেদন যাচাই-বাছাই করে দেওয়া হবে ফ্যান।
তাপদাহের এ সময়ে দেশের সুবিধাবঞ্চিত এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে সিলিং ফ্যান বিতরণ করতে ‘ক্লিক ফ্যান আনন্দের সুবাতাস’ নামের ক্যাম্পেইন শুরু করেছে ফ্যানের ব্র্যান্ড ‘ক্লিক’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানিয়েছে, সোমবার রাজধানীর বাড্ডার আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
এই ক্যাম্পেইনের আওতায় যেসব এতিমখানা ও মাদ্রাসায় ফ্যান প্রয়োজন, তারা ‘ক্লিক’ এর ফেইসবুক পেইজের মাধ্যমে জানাতে পারবেন। দেশের বিভিন্ন স্থান থেকে আবেদন আসার পর যাচাই-বাছাই করে নির্বাচিত এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে সিলিং ফ্যান বিতরণ করা হবে।
‘ক্লিক ফ্যান আনন্দের সুবাতাস’ ক্যাম্পেইনটি চলবে আগামী ১০মে পর্যন্ত।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্লিক’ ফ্যানের চিফ অপারেটিং অফিসার মো. রাশেদুজ্জামান, আরএফএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মোর্শেদ মুনিম, ‘ক্লিক’ ফ্যানের হেড অব সেলস মোহাম্মদ ইউসুফ, হেড অব মার্কেটিং অংকন সাহা এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. রেজাঊল হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
