২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে বাইক এসি টিভি জেতার সুযোগ

বুধবার থেকে সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 04:33 PM

Updated : 09 Aug 2023, 04:33 PM

বিকাশ থেকে গ্রামীণফোন নম্বরে রিচার্জ করে গ্রাহকরা মোটর সাইকেল, এসি ও টিভি কুপন জেতার সুযোগ পাবেন।

এছাড়া প্রতিদিন এক হাজার গ্রাহক পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন শুরু হয়েছে।

এর মাধ্যমে গ্রামীণফোন নম্বরে সর্বোচ্চ রিচার্জকারী পাবেন এক লাখ ৪০ হাজার টাকার একটি মোটর সাইকেল কুপন।

দ্বিতীয় সর্বোচ্চ রিচার্জকারী ৪৬ হাজার টাকা মূল্যের এসি কুপন এবং তৃতীয় সর্বোচ্চ রিচার্জকারী ৩০ হাজার টাকা মূল্যের একটি টিভি কুপন পাবেন।

এই ক্যাম্পেইনে প্রতিদিন বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোণ নম্বরে সর্বোচ্চ রিচার্জের ভিত্তিতে এক হাজার গ্রাহক পাবেন ১০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।