অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরসের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
অনুষ্ঠানে অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরস সম্মিলিতভাবে অত্যাধুনিক অ্যাপোলো ভিহান সিরিজ এবং অ্যাপোলো এসএল ইচডি এইট্টিনপিআর টায়ার উন্মোচন করে।
অ্যাপোলো টায়ারস এবং ইফাদ মোটরসের দ্বিতীয় ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
অ্যাপোলো টায়ারস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অংশীদারত্ব বৃদ্ধি এবং টায়ার শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরস সম্মিলিতভাবে অত্যাধুনিক অ্যাপোলো ভিহান সিরিজ এবং অ্যাপোলো এসএল ইচডি এইট্টিনপিআর টায়ার উন্মোচন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির অগ্রযাত্রার একটি ‘মাইলফলক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, বিশেষ অতিথি ছিলেন সেলস অ্যান্ড সার্ভিস আইএসও (ভারত, সার্ক ও ওশেনিয়া) এর ভাইস প্রেসিডেন্ট রাজেশ দাহিয়া।
অ্যাপোলো টায়ারসের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাশফিন আহমেদ, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, হেড অফ বিজনেস অপারেশন (সেলস অ্যান্ড মার্কেটিং) মুয়ীদুর রহমান তানভীর, ন্যাশনাল সেলস ম্যানেজার শামীম হায়দার।
অনুষ্ঠানে অ্যাপোলো টায়ারস এবং ইফাদ মোটরস অ্যাপোলো এনডু রেস এমএ এর ১ লাখ ইউনিট বিক্রির মাইলফলক উদযাপন করে।
