দেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক এসিআই মোটরস
বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, ট্যাঙ্ক, ওরা, পোয়ার ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে এসিআই মোটরস।
চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরসের (জিডব্লিউএম) পরিবেশক হতে চুক্তি সই করেছে এসিআই মোটরস।
চীনের বাওডিংয়ে জিডব্লিএমের গ্লোবাল হেডকোয়র্টারে চুক্তি সই হয়েছে বলে সোমবার এসিআই মোটরস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
চুক্তিতে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট মি. অ্যান্ডি স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির মাধ্যমে এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, ট্যাঙ্ক, ওরা, পোয়ার ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে। এর মধ্যে আধুনিক এসইউভি, ইলেকট্রিক ভেহিকল (ইভি), প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়িও রয়েছে।
“এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আকর্ষণীয় ডিজাইন এবং পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে এসিআই মোটরস। পাশাপাশি মানসম্মত বিক্রয়োত্তর সেবা, খুচরা যন্ত্রাংশ এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক নিশ্চিত করতে কাজ করবে প্রতিষ্ঠানটি।”
এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু, কান্ট্রি ম্যানেজার মি. তাভি চি, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
