টেলিটকের করপোরেট সেবা নেবে বাঙলা কলেজ
বাঙলা কলেজের সব শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট ও ডিজিটাল সেবা দেবে টেলিটক।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের করপোরেট সেবা ব্যবহার করবে সরকারি বাঙলা কলেজ।
টেলিটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার ফলে কলেজের সব শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট ও ডিজিটাল সেবা দেবে টেলিটক।
বাঙলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেলস বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোস্তফা কামাল এই চুক্তিতে সই করেন।
কলেজের উপাধ্যক্ষ সেলিমা আলম, অধ্যাপক সামসুন নাহার বকুল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেলস বিভাগের ব্যবস্থাপক মো. বেলাল উদ্দিন সজীব ও উপব্যবস্থাপক নিলুফার ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন।
