স্বাস্থ্য সুরক্ষায় ‘ইফতারের আগে লাইফবয় টাইম’
এবারের রোজায় চকবাজারের ৩০০টি খাবারের দোকানে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে লাইফবয় টিম।
রোজার এই সময়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে সবাইকে সচেতন করতে ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড লাইফবয় শুরু করেছে ‘ইফতারের আগে লাইফবয় টাইম’ নামের একটি প্রচারাভিযান।
ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চকবাজারের ৩০০টি খাবারের দোকানে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে লাইফবয় টিম।
“প্রতিদিন এ বাজারে হাজারো মানুষ ইফতার কিনতে আসে। তাই এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এ বিষয়ে সকলকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলছে ইউনিলিভার।
দোকানগুলোর মালিক ও কর্মচারীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি লাইফবয়ের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, ছাতাসহ বিভিন্ন সরঞ্জাম। বিশেষ করে, বিক্রেতা ও ক্রেতাদের হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করতে বাজারের মধ্যেই হ্যান্ডওয়াশিং স্টেশন স্থাপন করা হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নীলুশি জয়াতিলেকে বলেন, “ক্যাম্পেইনটির লক্ষ্য ইফতার ও যে কোনো খাবার গ্রহণের আগে হাত ধোয়ার মত প্রয়োজনীয় অভ্যাসের অনুশীলন নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা। বাংলাদেশে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতি রক্ষা করতে নিশ্চিতভাবে লাইফবয়কে সহায়তা করবে এ কর্মসূচি।”
এর আগে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রচার এবং জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ব্র্যান্ডটি পাঁচ লাখ হ্যান্ডওয়াশ মিনি প্যাক বিতরণ করেছে। এছাড়া, ১০ লাখ মিনিট বিনামূল্যে ডাক্তারের পরামর্শ দেওয়াসহ অন্যান্য অনেক কার্যক্রম হাতে নিয়েছে লাইফবয়।
২০২৩ সালে নিজস্ব উদ্যোগ এবং পার্টনারশিপের মাধ্যমে লাইফবয় হ্যান্ডওয়াশ ১২ লাখ শিক্ষার্থীর কাছে হাত ধোয়ার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাইফবয় স্কুল অব ৫’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে গত এক দশক ধরে কাজ করে আসছে ইউনিলিভার। এর মাধ্যমে লাইফবয় শিশুমৃত্যুর হার মোকাবিলা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য বাংলাদেশে বৃহত্তম হ্যান্ড হাইজিন এডুকেশন ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
২০১১ সাল থেকে বাংলাদেশের ১ কোটি ১০ লাখের বেশি স্কুল শিক্ষার্থীকে হাত ধোয়ার গুরুত্ব ও সঠিক পদ্ধতি সম্পর্কে শিখিয়েছে সাবানের ব্র্যান্ড লাইফবয়।
