নগদ মেগা ক্যাম্পেইনে ২ হাজারের বেশি উপহার বিতরণ
এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত
নগদ মেগা ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই হাজারের বেশি বিজয়ীর কাছে ঈদের আগে উপহার পৌঁছে দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, উপহারের তালিকায় রয়েছে শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটরসহ বিভিন্ন উপহার। অভিনেতা মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানা নগদের হয়ে এসব উপহার বিতরণ করেন।
নগদের এই ক্যাম্পেইন শুরু হয় গত ২৩ মার্চ। সোমবার পর্যন্ত ৪৫৭টি উপহার বিতরণ করা হয়েছে।
যার মধ্যে আছে, মোটরসাইকেল, রেফ্রিজারেটর,স্মার্ট টেলিভিশন,ফোন ও ট্যাব। এছাড়া শপিংমলের বিজয়ীদের জন্য ৮৫০টি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭৮৫টি হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২ হাজারের বেশি পুরস্কার হস্তান্তর করেছে নগদ।
নগদ জানিয়েছে, নগদের মাধ্যমে নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটায় নগদে পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই যোগ্য হবেন।
ক্যাশব্যাক প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। এই ক্যাশব্যাক অফার দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ লিমিটেড।
