১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিকাশ অ্যাপে মোবাইল রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক

অফারটি মিলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 06:00 PM

Updated : 01 Dec 2022, 06:00 PM

বিকাশ অ্যাপ দিয়ে নিজের নম্বরে ৫০ টাকা মোবাইল রিচার্জ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১৬ টাকা ক্যাশব্যাক।

সব মোবাইল অপারেটরেই অফারটি মিলছে বলে এমএফএস কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ডিসেম্বরের প্রথমদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার। একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই এ ক্যাশব্যাক নিতে পারবেন।

বিকাশ অ্যাপে দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ আছে। অ্যাপ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ভয়েস, ডেটা প্যাক অথবা বান্ডেল প্যাক কেনা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।