২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকে পতন ঘটেছে, লেনদেন কমেছে প্রায় ৭০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পরপরই সূচক পড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭ পয়েন্ট হয়।

গত সপ্তাহের শেষে সূচক বাড়লেও প্রথম দিনের পতন সেই অগ্রগতি ছাপিয়ে গেছে।

গত সপ্তাহের লেনদেনে ডিএসই সূচক ২০ পয়েন্ট বাড়ে। আগের দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমে।

রোববার এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৫৭৬ কোটি টাকার শেয়ার, আগের দুই সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকা।

এদিন লেনদেনে থাকা ১৯৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।