২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় মাছ রপ্তানি বন্ধ চায় এফবিসিসিআই

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজারে মাছের দাম সহনীয় রাখতে চলতি রমজান মাসের বাকি দিনগুলোতে সব ধরনের মাছ রপ্তানি বন্ধ রাখার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজারে মাছের দাম সহনীয় রাখতে চলতি রমজান মাসের বাকি দিনগুলোতে সব ধরনের মাছ রপ্তানি বন্ধ রাখার দাবি জানিয়েছে। রোববার এক বিবৃতিতে বলা হয়, রমজান মাসে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং সেলের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বাজারে সবরকম মাছের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি ও দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জরুরি ভিত্তিতে রমজান মাসের বাকি দিনগুলোর জন্য কাঁচা মাছ রপ্তানি বন্ধ রাখতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। এফবিসিসিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ, বেগুন, রসুন, পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০২৮ ঘ.