২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে

আগের দিনের মতো মঙ্গলবারও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। কমেছে লেনদেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো মঙ্গলবারও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। কমেছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল থেকেই দর পড়তে থাকে এবং শেষ পর্যন্ত একই গতি ছিলো। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১১২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৬০ পয়েন্ট কম। গত রোববার সূচক ৪০ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। সোমবার লেনদেন বন্ধ ছিলো। সারাদিনে ২৫৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৩৯ কোটি টাকা। লেনদেন হওয়া মাত্র ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৪টির, ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৫০ ঘ.