যৌক্তিক কারণেই মওদুদ, সাইফুরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, যৌক্তিক কারণেই সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ ও সাইফুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার। এর মাধ্যমে তাদের হয়রানি করার কোনো উদ্দেশ্য নেই।
বুধবার পরিকল্পনা কমিশনে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক---বাজেট আলোচনাশেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “তার (মওদুদ) ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সুনির্দিষ্ট কারণে। তদন্তে যদি এটি ভূল প্রমানিত হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা নেয়া হবে।”
“কিন্তু তার বিবরণীতে যদি কোনো ভ্রান্তি বা অসঙ্গতি ধরা পড়ে তাহলে আইকর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে” তিনি বলেন ।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ দাবি করেন তাকে হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে আজিজুল ইসলাম বলেন, “তার (মওদুদ) প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। তার জায়গায় অন্য কেউ হলে একই প্রতিক্রিয়া প্রকাশ করতো।”
বৈঠকে উপস্থিত একজন নফহবংি২৪.পড়স কে বলেছেন, সাইফুর রহমানের ব্যাংক হিসাব জব্দের সত্যতা স্বীকার করেছেন উপদেষ্টা।
উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে একজন জানান, সাইফুরের হিসাবও জব্দ করা হয়েছে সুনির্দিষ্ট কারণেই।
