২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ১২৪ কোটি ৫০ লাখ টাকার ৩টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে ৫ জুন সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নিলামে দু’দিন মেয়াদি ৩৫ কোটি টাকার একটি, সাতদিন মেয়াদি ৮৯ কোটি ৫০ লাখ টাকার দু’টিসহ মোট ১২৪ কোটি ৫০ লাখ টাকার তিনটি দরপত্র পাওয়া যায় এবং গৃহীত হয়।

গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল দু’দিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ এবং সাতদিন মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।