২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির নতুন এমডি আরিফ কাদরী

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফ কাদরী। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 06:37 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

বুধবার তিনি নতুন পদে যোগ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

এতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের পর্ষদের সভায় আরিফ কাদরীকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচন করা হয়।

এরপর নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকটি জানায়, বহুমুখী ব্যাংকিংয়ে ৩৭ বছরের অভিজ্ঞ আরিফ কাদরী ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে পেশাগত জীবন শুরু করেন।

তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অব ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইআইডিএফসি এর পর্ষদ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।এর আগে তিনি বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) এর মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।