২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আল-আরাফাহ ব্যাংকের ইফতার অনুষ্ঠান

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) চট্টগ্রাম জোনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 08:36 PM

Updated : 18 Aug 2022, 05:19 PM

শনিবার বন্দরনগরী টাইগারপাসের আমবাগান এলাকায় নেভি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হয়।

এআইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক, সেলিম রহমান।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এস এম বোরহানউদ্দিন এবং ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক আবুল হোসেন আজহারী।