২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ব্যাংকের ‘ট্যাপ এন পে’ অ্যাপ চালু

মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশন ‘ট্যাপ এন পে’ চালু করেছে বেসরকারি মেঘনা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 08:38 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বুধবার ব্যাংকটির এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজারের সিগাল হোটেলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানানো হয়।

এই অ্যাপের মাধ্যমে গ্রাহক ঘরে বসেই টাকা পাঠানো, মোবাইল ফোন রিচার্জ, টিকেটিং এবং বিল পেমেন্ট সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান, মোবিলিটি আই ট্যাপ পে (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুল আহসান এবং পরিচালক দাতো' হুসিয়ান এ রহমান উপস্থিত ছিলেন।