বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইবিএল কার্ডধারীদের মূল্যছাড়
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে বেড চার্জ, প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন ইবিএল ডেভিট কার্ডধারীরা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল) ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক অপারেশন্স সম্প্রতি ঢাকায় এ বিষয়ে একটি ‘গ্রাহক সুবিধা চুক্তি’ স্বাক্ষর করেছেন।
ক্রেডিট কার্ডধারীরাও একই সুবিধা পাবেন। তবে এই মূল্যছাড় সুবিধা না গ্রহণ করলে তারা তিন থেকে ১২টি সুদবিহীন মাসিক কিস্তিতে বিল পরিশোধ করতে পারবেন।
