বাড্ডায় ‘ইজি বিল্ড’ এর প্রথম আউটলেট
পিভিসি, স্যানিটারি ফিটিংস, কাস্ট আয়রন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রির জন্য রাজধানীর বাড্ডায় ‘ইজি বিল্ড’ নামে প্রথম আউটলেট চালু করেছে আরএফএল গ্রুপ।
সোমবার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএফএলে পরিচালক আর এন পাল বাড্ডার হল্যান্ড সুপার মার্কেটে রোববার এ আউটলেট উদ্বোধন করেন।
পিভিসি, এমএস ও জিআই পাইপ, স্যানিটারি ফিটিংস, পাম্প ও বৈদ্যুতিক সরঞ্জামসহ বাড়ি নির্মাণের প্রয়োজনীয় ৩ হাজার ধরনের পণ্য এ আউটলেটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মণ্ডল, প্রধান বিপণন কর্মকর্তা আ ম মুনীম, ইজি বিল্ডের উপ-ব্যবস্থাপক ওমর খালিদ, ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম ও তাফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
মনিরুজ্জামানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির রাজধানীর মিরপুর, উত্তরা, কেরানীগঞ্জ ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ইজি বিল্ডের আউটলেট চালু করা হবে।
