২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের ইফতার বিতরণ কার্যক্রম

চুয়াডাঙ্গায় মাসব্যাপী চলবে এই ইফতার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 07:19 PM

Updated : 30 Mar 2023, 07:39 PM

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজের ব্যক্তিগত উদ্যোগে চুয়াডাঙ্গায় মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাজ্জাক খান রাজ এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য।

মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ ফাতেহ আকরাম দোলন।

ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে এম এ রাজ্জাক খান রাজ বলেন, “দ্রব্যমূলের ঊর্ধ্বগতির এই সাময়িক সংকটে সমাজে একে ওপরের পাশে দাঁড়ানো রমজান ও ইসলামের মূলনীতি। আমার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার সামনে আমার এই উদ্যোগ খুবই সামান্য।”

তিনি জানান, “ইফতার বিতরণের কার্যক্রম ২৯ রোজা পর্যন্ত চলবে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ইফতার বিতরণ করা হবে।”

অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দার মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।