২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ মিনিস্টার গ্রুপের

শীতার্ত মানুষের কষ্ট নিবারণে তাদের এ উদ্যোগ বলে জানানো হয়।

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ মিনিস্টার গ্রুপের

চুয়াডাঙ্গায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 11:17 PM

Updated : 09 Jan 2023, 11:17 PM

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

নিম্ন আয়ের মানুষের মধ্যে সোমবার এসব শীতবস্ত্র বিতরণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজ বিতরণকালে বলেন, "প্রচণ্ড শীতে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছেন। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এসময় উপস্থিত ছিলেন।