২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তা

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 06:30 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

দেশের বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পাঁচ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ব্র্যাক ব্যাংক বলছে, দেশে চলমান বন্যায় সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ এসব এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। 

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের সহায়তায় অঙ্গীকারাবদ্ধ।”    

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই অর্থ সহায়তা দেশের মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আমাদের এই অর্থ সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।”