সুপার স্টারের পণ্য মিলবে ই-রাজেও
সম্প্রতি গুলশানে এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মিনিস্টার গ্রুপের ই-কমার্স সাইট ই-রাজ এখন থেকে সুপার স্টার গ্রুপের (এসএসজি) বৈদ্যুতিক পণ্যও বিক্রি করবে।
সম্প্রতি গুলশানে এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিনিস্টার গ্রুপ।
চুক্তি অনুযায়ী এখন থেকে গ্রাহকরা ই-রাজ থেকে সুপার স্টার গ্রুপের সব পণ্য অনলাইনে ক্রয় করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-রাজের মাধ্যমে গ্রাহকরা দ্রুত ডেলিভারির নিশ্চয়তার পাশাপাশি মানসম্মত ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয় করতে পারবেন।
চুক্তিতে মিনিস্টার মাইওয়ান গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া এবং সুপার স্টার গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তৌসিফ আহমেদ।
স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের সেক্রেটারি কে এম সায়েম হোসাইন, সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপক (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) মো. মোক্তাদির হুসাইন, ই-রাজের ব্যবস্থাপক এ এফ এম রোকনুজ্জামান রিজু ও সহকারী ব্যবস্থাপক মো. আল-আমিন।
