ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের নেতৃত্বে মাতলুবই থাকছেন
সোমবার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদের জন্য এই নতুন পর্ষদ নির্বাচন করা হয়।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল মটরসের কর্ণধার আব্দুল মাতলুব আহমাদ। তার সঙ্গে সেক্রেটারি জেনারেল হিসেবে থাকছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার।
সোমবার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদের জন্য এই নতুন পর্ষদ নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৪ সদস্যের নতুন পর্ষদে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এইচএসটিসি লিমিটেডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী ও সান ফার্মাসিউটিক্যালসের কান্ট্রি হেড সঞ্জয় বসু।
কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহেদ হয়েছেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ হয়েছেন ট্রেজারার।
পর্ষদের সদস্য হিসাবে আছেন ফতুল্লা স্টিল রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, বি আর স্পিনিং মিলসের বজলুর রহমান, ডিভাইন বিউটির ফারখুন্দা জাবিন খান, সারথী এন্টারপ্রাইজের মতিউর রহমান, বিক ওয়ার্কস ডেভেলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের বুদ্ধাদিত্য মুখার্জি, আয়ন এক্সেচেঞ্জ এনভাইরনমেন্ট ম্যানেজমেন্টের জুলফিকার শেখ, এজিওন লাবরেটরিজের অজিৎ কুমার, গালফ ওরিয়েন্ট সিওয়েজের মাহফুজুল হামিদ, অরভিন্দ লিমিটেডের অনিল কুমার, অ্যাক্সিস ব্যাংক লিমিটেডের সুমিত গোস্বামী, ডাবর বাংলাদেশের বিশ্বজিৎ কুমার দাস, অ্যাগ্রো টেক ফুডসের পিংকু রায়, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেডের সুব্রত দত্ত গুপ্ত, রানার অটোমোবাইলসের মোহাম্মদ আলী দ্বীন, এমকেকে লজিস্টিকসের রবিউল আলম, টরসিড বাংলাদেশ লিমিটেডের অমিত কুমার তিওয়ারি এবং ভেনক্রিস এনার্জির মুলে ভেঙ্কটারত্ন রেড্ডি।
নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ছিলেন শামসুল আলম, সদস্য হিসাবে ছিলেন বিজয় কুমার কেজরিওয়াল, কোহিনূর ইসলাম।
