১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইজিপি অ্যাপে ‘তুফান’

মাইজিপি অ্যাপে ৭২ টাকায় প্লে-প্যাক নিয়ে চরকিতে ‘তুফান’ দেখতে পারবেন দর্শকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 11:07 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ আসছে মাইজিপি অ্যাপে। 

গ্রামীণফোন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইজিপি অ্যাপে ৭২ টাকা খরচ করে প্লে-প্যাক নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘তুফান’ দেখতে পারবেন দর্শকরা।

এক মাস মেয়াদের এ প্যাকে তুফানের সঙ্গে চরকির সব চলচ্চিত্র ও সিরিজ উপভোগ করা যাবে।

রায়হান রাফী পরিচালিত তুফান ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত ও সালাউদ্দিন লাভলুসহ অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে এখনও চলছে সিনেমাটি। গত বছরের ১৭ জুন মুক্তির পর দেশের ১০০টি প্রেক্ষাগৃহে চলেছে। এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশে ‘তুফান’ পৌঁছে যায়।

এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।