বিশ্ব নদী দিবস উপলক্ষে বুড়িগঙ্গা পর্যন্ত পদযাত্রা
৩ অক্টোবর। ৪০টি সংগঠন ও উদ্যোগের পক্ষে 'নদীর জন্য পদযাত্রা' আয়োজিত হলো। বাহাদুর শাহ পার্কে একত্রিত হয়ে বুড়িগঙ্গায় নদী পর্যন্ত পদযাত্রা হয়। ২০০৫ সালে জাতিসংঘ অনুসমর্থিত 'বিশ্ব নদী দিবস' ৭০টিরও বেশি দেশে সেপ্টেম্বরের শেষ রোববার পালিত হয়ে থাকে। বাংলাদেশে পালিত হচ্ছে ২০১০ সাল থেকে। এবারের দিবসের প্রতিপাদ্য নদী রাখো দূষণমুক্ত।
