২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন রকম ক্রিকেট মহালক্ষীপাড়ায়

মাসুম রানা

Published : 06 Nov 2012, 09:10 PM

Updated : 24 Jun 2022, 12:00 AM

মহালক্ষীপাড়া, কুমিল্লা ব্রাম্মানপাড়া উপজেলার সদর ইউনিয়ন এর একটি অন্যতম গ্রাম । এবারের ঈদ টা কেটেছে একদম অন্য রকম, ঈদের পরের দিন আমাদের গ্রামের সকলে আনন্দে ভেসেছে। এলাকার যুব সমাজ আয়োজন করেছিল ৫০ বছর বয়সীদেরকে নিয়ে একটি ভিন্নধর্মী ক্রিকেট ম্যাচ, যারা কখনোই ভাবেনি জীবনের এই মুহর্তে এসে ভিন্ন রকম এত আনন্দে ভাসবে। ওই খেলার সময় তারা ভুলে গিয়েছিল তাদের বয়স ৫০ এর উর্ধে, প্রতিটি উইকেট পতন এর পর তাদের নাচ দেখে ওবাক হয়ে ভাবলাম আমার ফ্রেন্ড এর সেই বুড়ো দাদা টি প্রায় হাজার দর্শক এর সামনে মন খুলে চিতকার করছে… "আউট আউট" বলে !!! তেমনি প্রতিটি চার ছক্কা মারার পর বেটং এর ও ছিল আত্তহারা উল্লাস । সব মিলিয়ে শুধু অসাধারন মুহর্ত ছারা কিছুই বলা যাবে না।