Published : 10 May 2023, 01:18 AM
ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল পজিটিভ বাংলাদেশ শিরোনামে সম্মেলন।
সম্প্রতি অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসের কেম্পানিল হোটেলের বলরুমে দুই দিনের এই সম্মেলনে অংশ নেয় ইউরোপে প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের সদস্যদের।
সাংবাদিকতার স্বাধীনতা, রেমিট্যান্স যোদ্ধাদের ইতিবৃত্ত, ’পজিটিভ’ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ইউরোপ, মধ্যপ্রাচ্য, কানাডা ও আফ্রিকা মহাদেশ থেকে ১৭টি দেশের আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ, প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, বিসিএটিএফের সভাপতি ফখরুল আকম সেলিম, শাহ গ্রুপের চেয়ারম্যান সাতার আলী সুমন, পর্তুগালের লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, বাফের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্টা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আশরাফ ইসলাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ, ব্যবসায়ী মিল্টন সরকার প্রমুখ।

বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এনআরবি সিআইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপ চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, ব্যবসায়ী শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান, প্রশাসনিক কর্মকর্তা এস এম আজাদ, সংগঠন ও উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এছাড়াও পাঁচজন গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপ সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন নিউজ টোয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন , ডিবিসির জার্মানি প্রতিনিধি ফাতেমা রহমান রুমা , আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহবুব সুয়েদ, অর্থ সম্পাদক মাহবুব হোসাইন এবং সদস্য গোলাম রাব্বানী রাজা।
প্রবাসী সাংবাদিকদের তালিকা ও বিনিয়োগকারীদের নিরাপত্তা দাবি করা হয় সম্মেলনে।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।