২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজা ও রানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 10:13 AM

Updated : 26 Apr 2024, 10:13 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা ক্লাওচা উয়ুয়া এবং রানি সুথিদা বজ্রসুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে বাসস জানিয়েছে, থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ডুসিট প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা এবং রানির সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বুধবার ব্যাংকক পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা।

২৪-২৯ এপ্রিল সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর হবে।

বাংলাদেশ এবং থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে, শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।

পুরনো খবর:

যুদ্ধকে ‘না’ বলুন: শেখ হাসিনা