২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে প্রথম দিন অনুপস্থিত দেড় হাজার

তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 09:42 PM

Updated : 06 Nov 2022, 09:42 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নেননি প্রায় দেড় হাজার পরীক্ষার্থী।

বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৮৮৪ জন। তার মধ্যে অংশ নিয়েছেন ৮৬ হাজার ৫২৮ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ জেলার ১১১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার পরিবেশ সার্বিকভাবে ভালো ছিল। কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনাও ঘটেনি। 

এ বছর চট্টগ্রামের ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ২৩৩ জন, কক্সবাজারে ১৮ কেন্দ্রে ১০ হাজার ৪৫১ জন, রাঙামাটিতে ১০ কেন্দ্রে চার হাজার ৬১৫, খাগড়াছড়ির ৯ কেন্দ্রে চার হাজার ৯২৮ এবং বান্দরবানের ছয়টি কেন্দ্রে ২ হাজার ৬৫৭ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

তার মধ্যে প্রথম পরীক্ষায় চট্টগ্রামে ৯৯৩ জন, কক্সবাজারে ১৯০ জন, রাঙামাটিতে ৬০ জন, খাগড়াছড়িতে ৫৮ জন ও বান্দরবানে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেননি।