২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে ভর্তির লটারি ২৮ নভেম্বর

এদিন সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 07:37 PM

Updated : 22 Nov 2023, 07:50 PM

সরকারি এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। 

ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেইসবুক পেইজ (http://www.facebook.com/dshe.moebd) এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করা হবে। 

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচনের এই আবেদন গ্রহণ শুরু হয় গত ২৪ অক্টোবর সকাল ১১টায়, শেষ হয় ১৮ নভেম্বর বিকাল ৫টায়। 

পুরনো খবর:

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি এবারও লটারিতে