১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 04:29 PM

Updated : 18 Nov 2026, 04:29 PM

হজযাত্রীদের জন্য আগামী বছর বর্ধিত কোটা পেয়েছে বাংলাদেশ। বর্ধিত কোটা ও সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে শূন্য থাকা কোটায় হজযাত্রী নিবন্ধন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের অনুরোধের সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

২০২৭ সালের জন্য হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। মন্ত্রণালয়টি বলেছে, বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে হবে।

পুরনো খবর:

হজের বর্ধিত কোটার প্রাথমিক নিবন্ধন শুরু