২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে: আইজিপি

গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে: আইজিপি

পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 09:23 PM

Updated : 16 Feb 2023, 09:23 PM

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে থেকে এক ভার্চুয়াল সভায় তিনি গুজবের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

“গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়ে আইজিপি আরও বলেন, “যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনতে হবে।”

অতীতের মতো এবারও একুশে ফেব্রুয়ারি পালন নির্বিঘ্ন এবং নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ প্রধান।