৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সরকারি আবাসন: ভাড়াটিয়া সরাতে শনিবার পর্যন্ত সময়, ভাড়া দিলেই ব্যবস্থা

একই সঙ্গে নিজেদের বরাদ্দ বাসায় বসবাস করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি আবাসন: ভাড়াটিয়া সরাতে শনিবার পর্যন্ত সময়, ভাড়া দিলেই ব্যবস্থা

সরকারি চাকুরেদের আবাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 04:23 PM

Updated : 30 Oct 2026, 04:23 PM

সরকারি চাকুরেদের বরাদ্দ পাওয়া বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ দিয়েছে আবাসন পরিদপ্তর।

একই সঙ্গে পুরো বাসা বা আংশিক অন্যকে ভাড়া দেওয়া দিলে বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

সরকারি আবাসন পরিদপ্তর তাদের অধীন বাসা, ফ্ল্যাট সম্পূর্ণ বা আংশিক ভাড়া না দেওয়ার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে যে বরাদ্দ পাওয়া কিছু কর্মী তাদের বাসা বা ফ্ল্যাটের এক কক্ষ, দুই কক্ষ বা পুরো বাসা বা ফ্ল্যাট অন্যকে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ এর পরিপন্থি।

বরাদ্দ বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি ইতোমধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবর, শনিবারের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে নিতে বলেছে পরিদপ্তর।

একই সঙ্গে নিজেদের বরাদ্দ বাসায় অবস্থান বা বসবাস করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়সীমার পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে আর কোনো কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।