১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে গেলেন সেনাপ্রধান

কাতারের রাজধানী দোহায় ৪ ও ৫ মার্চ ডিআইএমডিএক্স-২০২৪ কনফারেন্স হবে।

কাতারে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 06:28 PM

Updated : 03 Mar 2024, 06:28 PM

দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে (ডিআইএমডিএক্স-২০২৪) যোগ দিতে সরকারি সফরে কাতারে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেখানে বলা হয়, কাতারের রাজধানী দোহায় ৪ ও ৫ মার্চ ডিআইএমডিএক্স-২০২৪ কনফারেন্স হবে। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের সশস্ত্র বাহিনী প্রধান এবং বিভিন্ন দেশ থেকে যাওয়া সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জেনারেল শফিউদ্দিন।

“সম্মেলনের মূল লক্ষ্য হল স্ব-স্ব স্থল বাহিনীর মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কোন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীগুলোর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

সম্মেলন শেষে ৬ মার্চ দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।