২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধ বিচারে বাধা দিলে আইনি ব্যবস্থা’

নানা কৌশলে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চলছে উল্লেখ করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কৌশলে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চলছে উল্লেখ করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা সদ্য প্রয়াত জাহাঙ্গীর সাত্তার টিংকুর স্মরণে শনিবার সকালে আয়োজিত এক সভায় সুরঞ্জিত বলেন, “অসহায় নিরপরাধ মানুষকে হত্যা করে যারা এ দেশকে পণ্ড করে দিতে চেয়েছিল, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে।” যারা মানবতাবিরোধী বিচারের বিরোধিতা করছে এবং বিভিন্ন কৌশলে যারা এই বিচার বানচালের চেষ্টা করছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য একটি স্বচ্ছ আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে আহ্বান জানান সুরঞ্জিত। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়। যুদ্ধাপরাধের বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের কথা ক্ষমতাসীন দলের নেতারা আগে থেকে বলে আসছেন। তাদের অভিযোগের তীর বিএনপি ও জামায়াতের দিকে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে টিঙ্কুর অবদানের কথা স্মরণ করে সুরঞ্জিত বলেন, “টিংকু ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নায়ক, তাদের মত মানুষের আÍত্যাগের মাধ্যমেই আওয়ামী লীগ গড়ে উঠেছে।” নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু গত ৮ ফেব্র“য়ারি মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বলেন, “যড়যন্ত্র প্রতিহত করতে না পারলে বিচার স্থগিত হবে, কিন্ত বানচাল হবে না। মানবতাবিরোধীদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ ছয় নেতা এবং বিএনপির এক সংসদ সদস্যসহ দুই নেতার বিচার চলছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, মোজাফফর হোসেন পল্টু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআরডি/এসইউ/১৮৪২ ঘ.