২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার করবই: বিচারমন্ত্রী

বিচারমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যত যড়যন্ত্র আর বাধা আসুক না কেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- বিচারমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যত যড়যন্ত্র আর বাধা আসুক না কেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবই। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি আইনজীবিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিচারমন্ত্রী বলেন, "খুন করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, ক্ষতিগ্রস্তদের সুবিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা, ৩৯ বছর ধরে জাতির বয়ে বেড়ানো ক্ষত নিবারণ ও জাতিকে কলঙ্ক মুক্ত করা