শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শও দেন তিনি।
খেলাধুলায় উৎসাহিত করতে শিশু-কিশোরদের মধ্যে ব্যাডমিন্টন সেট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশুদের হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা বলেন, “নামাজের পরে মাননীয় প্রধানমন্ত্রী একদল শিশু-কিশোরের হাতে খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দেন এবং তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।”
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের খোঁজখবরও নেন।
সুজাউদ্দৌলা বলেন, “শিশুদের খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
“এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।”
এর আগের শুক্রবার একই স্থানে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের সামগ্রী বিতরণ করেছিলেন তারেক রহমান।
