২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগ বস্তিতে আগুনে পুড়ল অর্ধশত ঘর

সেখানে বাঁশ-কাঠ-টিনের ছোট ছোট ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ বস্তিতে আগুনে পুড়ল অর্ধশত ঘর

হাজারীবাগে বস্তিতে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 07:43 PM

Updated : 31 Aug 2022, 08:13 PM

ঢাকার হাজারীবাগের বটতলা বস্তিতে আগুন লেগে অন্তত ৫০টি ঘর পুড়েছে।

বুধবার সন্ধ্যায় আগুন লাগার খবর শুনে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে।

সোয়া এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বটতলা বস্তির পেছনের ৪০ থেকে ৫০টি ছোট ছোট ঘর ছিল, আর সামনে মুদিসহ কয়েকটি দোকান ছিল।

“সামনের দোকানগুলোর কোনো ক্ষতি না হলেও পেছনের সব কয়টি ঘর পুড়ে গেছে।”

সেখানে বাঁশ-কাঠ-টিনের ছোট ছোট ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান ওসি মোক্তারুজ্জামান।

অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।