ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়াল
মশাবাহী এ রোগে এবছর এপর্যন্ত মারা গেলেন ৬১৮ জন।
দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে, যা এবছর একদিনে সর্বাধিক।
এর আগে গত ১৯ জুলাই এক দিনে ১৯ জনের মৃত্যু হয়েছিল। মশাবাহী এ রোগে এবছর এপর্যন্ত মারা গেলেন ৬১৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২৩৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; তাদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জনে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02tTqLangTSEpsfZTsSGiDy3C4mY1bg6v2Mogpz2kWSZ4ZPWZXhudVGcLLDbCcd7dtl ]
