জাতীয় সংসদে নতুন সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান
ওই পদে প্রেষণে নিয়োগ দিয়ে সোমবার তার চাকরি জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ক্যাপ্টেন সাব্বির আহমেদ খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়েছে সরকার।
ওই পদে প্রেষণে নিয়োগ দিয়ে সোমবার তার চাকরি জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মসের দায়িত্ব চালিয়ে আসা কমডোর মিয়া মোহাম্মদ নাঈম রহমানকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকে সার্জেন্ট অ্যাট আমর্সের হাতে।
