০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে আরও ৪ জন

তিন পদে নতুন চারজন দায়িত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 06:55 PM

Updated : 08 Oct 2026, 06:57 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির তিন পদে নতুন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তারা হলেন- সহসভাপতি পদে সাজ্জাদ সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রায়হান আহমেদ তামীম এবং সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. রবিউল আলম ও মোখলেছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরেছে যুবশক্তি।

২০২৬ সালের এপ্রিলে এনসিপিতে যোগ দেন সাজ্জাদ সাব্বির। নতুন দায়িত্বের বিষয়ে তিনি বলেন, “নতুন দায়িত্বে সাংগঠনিক ও কৌশলগত যোগাযোগ, জনসংযোগ, ডিজিটাল কমিউনিকেশন এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে কাজ করব আমি।’’

চলতি বছরের ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম ও প্রকৌশলী ফরহাদ সোহেলের নেতৃত্বে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে।