২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বাপেক্স কর্মকর্তার

তিনি ওয়েল সিমেন্টেশন উপবিভাগের উপব্যবস্থাপক ছিলেন।

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বাপেক্স কর্মকর্তার

আখলাক হোসেন শোভন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2023, 01:02 AM

Updated : 29 Jan 2023, 01:13 AM

ঢাকার তেজগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় আখলাক হোসেন শোভন নামের এক বাপেক্স কর্মকর্তার প্রাণহানি হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে তেজগাঁওয়ের বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

৩০ বছর বয়সী শোভন বাপেক্সের ওয়েল সিমেন্টেশন উপবিভাগের উপব্যবস্থাপক ছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বিদ্যুৎ অফিসের সামনের সড়কে মোটরসাইকেল আরোহী শোভনকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি।

মাইক্রোবাসটি জব্দের পাশাপাশি চালক দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।